দুই উপজেলায় ভোটগ্রহণ

রংপুরে দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

রংপুরে দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে রংপুরের সদর ও তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়া উপজেলার ১৪টি ইউনিয়নে ১৬২টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দুই উপজেলায় ৩ লাখ ৭৬ হাজার ৮৬৫ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ২৭৭ জন এবং নারী ১ লাখ ৮৮ হাজার ৫৮৭ জন।  নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাদারীপুরে বৈরী আবহাওয়ায় দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

মাদারীপুরে বৈরী আবহাওয়ায় দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার সকাল ৮ টা থেকে বৈরী আবহাওয়ার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ উপলক্ষে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।